শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

৯ অক্টোবর তাড়াইলে রাষ্ট্রপতি আবদুল হামিদের সফর উপলক্ষ্যে সাজ সাজ রব

এম.এম রুহুল আমিন, তাড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯
  • ৮৩৭ বার পড়া হয়েছে

আসছে ৯ অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হমিদ দীর্ঘ ১৫ বছর পর নিজ জেলায় তাঁর প্রথম নির্বাাচনী এলাকা কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সফরে আসছেন। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে এ উপজেলার সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করছে। দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার লোকজনের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এ উপলক্ষে তাড়াইল উপজেলা সদরের রাস্তা-ঘাটের যানজট নিরসণ ও সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে সড়কের দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ চলছে  চোখে পড়ার মতো।

এরই মধ্যে তাড়াইল সদর বাজারের থানা গেইট থেকে সহিলাটি এলাকার তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ পর্যন্ত সড়ক ও জনপথ (সওজ) বিভাগের রাস্তার দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে ফুটপাতের দোকানীরা পর্যন্ত গত ১ সপ্তাহ আগে থেকেই নিজ উদ্যোগ তাদের দোকানপাট সরিয়ে নিয়েছেন। এছাড়া এ সড়কের সওজের জায়গায় আংশিক গড়ে উঠা সাধারণ লোকজন ও ধর্মীয় প্রতিষ্ঠান তাদের দোকানপাট নিজ উদ্যোগে সরিয়ে নিয়েছেন। তাড়াইল উপজেলা পরিষদের সামনে ফুটপাতের ব্যবসায়ীরা বলেন, মহামান্য রাষ্ট্রপতি আমাদের এলাকায় আসবেন তাই আমরা আমাদের ব্যবসা বন্ধ করে দিয়েছি। যাতে রাষ্ট্রপতির সফরকালে এলাকার রাস্তাঘাটে যানজট সৃষ্টি না হয়।

এ ব্যাপারে আরো অনেকের সাথে কথা হলে তারা বলেন, মহামান্য রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে তাড়াইল উপজেলার সর্বস্তরের মানুষের মধ্যে প্রাণ-চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আর এ কারণেই ফুটপাতের দোকানী থেকে শুরু করে সাধারণ ব্যবসায়ীরা পর্যন্ত এলাকার সৌন্দর্য্য বৃদ্ধির জন্য রাস্তার দু’পাশের অবৈধ স্থাপনা নিজ উদ্যোগেই সরিয়ে নিয়েছেন উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ৯ অক্টোবর (বুধবার) সরকারি সফরে নিজ জেলা কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় আসছেন।

এ দিন তাড়াইল উপজেলা পরিষদ চত্বরে নির্মিত স্বাধীনতা ‘৭১ ভাস্কর্য উদ্বোধন করবেন এবং স্থানীয় সংসদ সদস্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মো. মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতিকে দেয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে তিনি যোগদান করবেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৯৭০ সালে জীবনের প্রথম নির্বাচনে তার নির্বাচনী এলাকায় (তাড়াইল-ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম-নিকলী) তাড়াইল উপজেলার রাষ্ট্রপতি হওয়ার পর তাড়াইল উপজেলায় এটি তাঁর প্রথম সফর। সর্বশেষ তিনি ২০০৪ সালের বন্যার সময় তৎকালীন বিরোধী দলীয় উপনেতা হিসেবে তাড়াইল সফর করেছিলেন ।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ৯ থেকে ১৫ অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কিশোরগঞ্জ জেলার তাড়াইল, সদর, মিঠামইন, ইটনা ও অষ্টগ্রাম উপজেলা সফর করবেন। সফরের প্রথম দিন আগামী ৯ অক্টোবর (বুধবার) তাড়াইল উপজেলায় সফরের মধ্য দিয়ে সাত দিনব্যাপী এই সফর শুরু হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com