বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

সিরাজগঞ্জে বৃদ্ধা মাকে মাজারে ফেলে রেখে পালিয়ে গেলেন সন্তানেরা

মোহাম্মদ আলী
  • আপডেট সময় রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯
  • ৫০১ বার পড়া হয়েছে

যে মা ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছে। শিশুকাল থেকে লালন-পালন করে বড় করে তুলেছে। অসুস্থ বৃদ্ধা সেই মা’কে পরিবারের বোঝা মনে করে মাজারে ফেলে রেখে গেলো পাষন সন্তনেরা। সম্প্রতি এমন ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লানগর বাদলবাড়ী মাজার এলাকায়। দুদিন আগে গাড়িতে করে ছেলে-মেয়েরা তাকে রেখে গেছে এটুকু বলতে পারলেও নিজের নাম পরিচয় বলতে পারছেন না ৭৫ বছর বয়সী এই বৃদ্ধা মা।

শুক্রবার সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন দি বার্ড সেফটি হাউসের কর্মীরা। এঘটনায় সিরাজগঞ্জে ব্যাপক চাঞ্চল্যেও সৃষ্টি করেছে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন দি বার্ড সেফটি হাউসের চেয়ারম্যান মামুন বিশ্বাস এসব তথ্য জানিয়ে বলেন, শনিবার দিনের কোন এক সময় সন্তানেরা গাড়িতে করে হযরত শাহ হাবিবুল্লাাহ (রহ:), মাজারের ভেতরে রেখে যায়। কিন্তু রাত হওয়ার পরও ওই বৃদ্ধাকে কেউ নিতে না আসায় এলাকাবাসী বৃদ্ধা মাকে বাইরে একটি ঘরের বারান্দায় রেখে দেয়। স্থানীয়রাই তাকে খাবার দিচ্ছেন। বিষয়টি জানতে পেরে আমরা ঘটনাস্থলে যাই। তিনি কথা বলতে পারলেও নাম-পরিচয় বলতে পারছেন না। কথা গুলো এলোমেলো। তবে শুধু বলছেন তার ছেলেরা গাড়িতে করে রেখে গেছে এখানে।

সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিবিৎসক ডাঃ রোকনুজ্জামান বলেন, বৃদ্ধা নারী হাসপাতালে আসার পর আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি। তিনি মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছেন। আমরা চেষ্টা করছি তাকে সুস্থ্য করার জন্য। তার সব কিছু ভালো আছে। তিনি মানসিক ভাবে বিপর্যস্ত।

শাহজাদপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল হুসেইন জানান, বৃদ্ধাকে মাজারে ফেলে রেখে যাওয়ার বিষয়টি আমরা জানতে পেরেছি। তার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার স্বজনদের সন্ধান পাওয়া না গেলে তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com