বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

গ্রাম্য শালিসের টাকা ভাগাভাগিকে কন্দ্রে করে কৃষককে পিটিয়ে হত্যা

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯
  • ৫১৪ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে বেলকুচিতে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক আওয়ামীলীগ নেতা সহ স্থানীয় মাতব্বরদের বিরুদ্ধে। গ্রাম্য শালিসে বাদি-বিদাদী দু পক্ষের কাছ থেকে নেয়া টাকা ভাগাভাগিকে কেন্দ্র করেই এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে দাবী নিহতের পরিবারের। কৃষক হত্যার আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ আর প্রতিবাদ সমাবেশ করছে গ্রামবাসী। এজাহার ভুক্ত কোন আসামীকেই ছাড় দেয়া হবেনা বলে জানিয়েছে পুলিশ।

বেলকুচি উপজেলার সাতলাঠি গ্রামের কৃষক আব্দুর রাজ্জাকের বেড়ে উঠেছে অস্বচ্ছল পরিবারে। কোন রকমে সংসার চলতো তাদের। পরিবারের উর্পাজনক্ষম সন্তানকে হারিয়ে রাজ্জাকের মা কেঁদে চলেছে দিনরাত। আর নৃশংস এ হত্যাকান্ডের বিচার দাবী করছেন অসহায় এই মা।

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সাতলাঠি গ্রামে গত ১১ অক্টোবর এক কিশোর কিশোরীর প্রেমের ঘটনাকে কেন্দ্র করে গ্রাম্য শালিসে বসে স্থানীয় মাতব্বররা। এক পর্যায় দু পক্ষের কাছ থেকেই শালিস মিমাংসার কথা বলে ৭০ হাজার টাকা হাতিয়ে নিলেও শালিসটি অমিমাংসিত রেখে সেই রাতেই টাকা ভাগাভাগি করতে বসে মাতব্বরা। আর এরই প্রতিবাদ করে কৃষক আব্দুর রাজ্জাক। ক্ষুব্ধ হয়ে মাতব্বররা চড়াও হয় তার উপর। এক পর্যায় স্থানীয় আওয়ামীলীগ নেতা মাসুদ রানার অফিসের মধ্যে নিয়ে যাওয়া হয় রাজ্জাককে। সেখানে বেদম মারপিট করে ফেলে রেখে যায় তারা। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায় আব্দুর রাজ্জাক। স্থানীয়রা জানান, গ্রাম্য শালিসে এমন টাকার নেয়ার ঘটনা ঘটছে অহরহ ঘটছে। প্রতিবাদ করলেই মেল ভোগান্তি। তাই এবার প্রতিবাদে নেমেছেন সকলে।

সিরাজগঞ্জের সহকারী পুলিশ সুপার রেজা সারোয়ার জানিয়েছেন ইতিমধ্যে রাজ্জাক হত্যার সাথে জরিত একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের ধরার চেষ্টা চলছে। এজাহার ভুক্ত কোন আসামীকেই ছাড় দেয়া হবেনা।

এজাহারভূক্ত একজন আসামীকে পুলিশ ধরলেও বাকি ৯ আসামীকে ধরতে পুলিশের গড়িমশি আর মামলাটি দ্রুত বিচার ট্রাইবুনালে প্রেরনের দাবীতে মানববন্ধন বিক্ষোভ করছে গ্রামবাসী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com