বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

ষষ্ঠ থেকে উপরের শ্রেণির শিক্ষার্থীও পাবে এনআইডি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯
  • ৬৪৪ বার পড়া হয়েছে

ষষ্ঠ শ্রেণি থেকে উপরের শ্রেণির শিক্ষার্থীদের সাময়িক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেয়া হবে বলে নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানিয়েছে। জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের পর এমন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইসি। নভেম্বর থেকেই ষষ্ঠ শ্রেণি থেকে উপরের শ্রেণির শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করবে সংস্থাটি।

সূত্র জানিয়েছে, বর্তমানে ১৪ বছর বয়সী নাগরিকদের তথ্য সংগ্রহ করছে ইসি। যারা এনআইডি পাবে কিন্তু ভোটার হবে ১৮ বছর পূর্ণ হলেই। ১০ বছর বয়সীদেরও তথ্য নেওয়ার কার্যক্রম শুরু করবে কমশনটি। ১০ বছর বয়সীদের মধ্যে বেশির ভাগই আসবে হাইস্কুল থেকে। অর্থাৎ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে উপরের শ্রেণির শিক্ষার্থীদের তথ্য নেওয়া হবে। এজন্য বেশ কয়েকটি কর্মপন্থা নির্ধারণ করেছে ইসি।

আবার যারা শিক্ষা কার্যক্রমের বাইরে থাকবে, তাদের জন্য ইউনিয়ন পরিষদ, থানা ও জেলা পর্যায়ে নিবন্ধন কেন্দ্র স্থাপন করে তথ্য সংগ্রহ করা হবে। এছাড়া ঢাকার মতো বড় সিটির বস্তি বা ছিন্নমূল মানুষের জন্যও থাকবে সংশ্লিষ্ট এলাকায় নিবন্ধন কেন্দ্র।

এসব কেন্দ্র ও বিদ্যালয় থেকে তথ্য সংগ্রহ এবং দশ আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নিয়ে তাদের জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের তথ্য ভাণ্ডারে যুক্ত করা হবে। এরপর দেওয়া হবে সাময়িক জাতীয় পরিচয়পত্র। আর ১৮ বছর পূর্ণ হলেই তারা স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবেন ভোটার তালিকায়। আর তখন পাবেন মূল জাতীয় পরিচয়পত্র।

এবিষয়ে ইসির এনআইডি শাখার পরিচালক অপারেশন্স মো. আবদুল বাতেন বলেন, এখন এনআইডি ছাড়া তো কোনো কাজ করা যায় না। ব্যাংক একাউন্ট এখন শিক্ষার্থীদেরও খুলতে হয়। এছাড়া পাসপোর্টের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও এর সঙ্গে জড়িত। তাই সব নাগরিককে এনআইডি দেওয়ার পরিকল্পনা আমাদের আগে থেকেই ছিল।

তিনি বলেন, বর্তমানে ধাপে ধাপে সব বয়সীদের অন্তর্ভুক্ত করা হচ্ছে। আগামী নভেম্বর থেকেই আমরা ১০ বছর বয়সীদের তথ্য নেব। এক্ষেত্রে মাধ্যমিক পর্যায়ে বিদ্যালয়ে গিয়ে কার্যক্রম শুরু করা হবে। প্রাথমিকভাবে তাদের সাময়িক এনআইড দেওয়া হবে। পরবর্তীতে ১৮ বছর পূর্ণ হলে মূল এনআইডি পাবে।

মো. আবদুল বাতেন বলেন, তাদের এনআইডি রং আলাদা থাকবে। কেননা, অনেকেই মনে করে এনআইডি থাকা মানেই ভোটা দেওয়ার যোগ্যতা অর্জন। কাজেই সাময়িক এনআইডি পেলেই যেন তারা আবার ভোটকেন্দ্রে ভিড় না করে। একইসঙ্গে তাদের বয়স যে ১৮ বছরের নিচে সেটা বোঝাতেই রং আলাদা করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com