কিশোরগঞ্জের ভৈরবে ৫ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ মোছা. রিনা (২৮) ও মোছা. রোজিনা (৫৫) নামে দুই নারীকে আটক করেছে র্যাব। বুধবার (৬ নভেম্বর) দুপুরে ভৈরব রেলওয়ে স্টেশন মোড় এলাকায় র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃত দুই নারীর মধ্যে মোছা. রিনা কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুর গ্রামের মো. আব্দুর রহিম ওরফে বাচ্চু মিয়ার স্ত্রী এবং মোছা. রোজিনা একই গ্রামের মৃত কালাচানের স্ত্রী।
অভিযানে ৫ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ দুই নারী মোছা. রিনা ও মোছা. রোজিনাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
উক্ত ঘটনায় ইয়াবাসহ আটক হওয়া মোছা. রিনা ও মোছা. রোজিনার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।