বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

কমলগঞ্জে গলায় ফাঁস দিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯
  • ৪৬৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী চা শ্রমিক সন্তান নিপা পাল (১৬) শুক্রবার সন্ধ্যায় পরিবার সদস্যদের অগোচরে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার রাত ৮টায় কমলগঞ্জ থানা পুলিশ পাত্রখোলা চা বাগানের নতুন লাইন শ্রমিক বস্তি এলাকার নিজ বসত ঘর থেকে ছাত্রীর লাশ উদ্ধার করে। ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয় সূত্রে জানা যায়, রিপা পাল ২০২০ সনের এসএসসি পরীক্ষার্থী ছিল। বৃহস্পতিবার এসএসসি ফরম পূরণের টাকা জমা দানের শেষ দিন থাকায় ছাত্রী রিপা পাল টাকা জমা করেছিল।

স্থানীয়রা জানান, রিপা পাল সন্ধ্যার কোন এক সময়ে তার গলায় ওড়না পেঁচিয়ে নিজ বসতঘরের চালার সাথে ঝুলে আত্মহত্যা করেছে। তাকে ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় দেখে প্রতিবেশী জয়নারায়ন তার বাবা সাধন পালকে জানালে পরিবার সদস্যরা ঝুলন্ত অবস্থা থেকে ছাত্রীর দেহ নিচে নামিয়ে ঘটনাটি থানার পুলিশকে অবহিত করলে শুক্রবার রাত ৮টায় কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক ফরিদ মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ছাত্রীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।
ছাত্রীর বাবা সাধন পাল বলেন, রিপা বৃহস্পতিবার স্কুলে গিয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণ করে সাথে সাথে অর্থ জমা করেছে। বাড়ির কারো সাথে তার কোন মনোমালিন্য হয়নি। কী কারণে সে আত্মহত্যা করেছে তা বুঝতে পারছেন না।’

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, ‘ময়না তদন্তের জন্য শনিবার সকালে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আপাতত থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com