বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

পেঁয়াজের মূল্য নির্ধারন, এর বেশী বিক্রি করলেই জরিমানা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯
  • ৫৯৪ বার পড়া হয়েছে

হবিগঞ্জের চুনারুঘাটে পেঁয়াজ প্রতি কেজি ৫৫ টাকার বেশি বিক্রি করলেই বিক্রেতাকে জরিমানা করা হবে। এমন সিদ্ধান্তের কথা ব্যবসায়ী নেতৃবৃন্দকে জানিয়েছেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুসরাত ফাতিমা শশী।

শনিবার রাতে উপজেলা ভূমি অফিসে চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতি সভাপতি আলহাজ্ব আব্দুল সালাম তালুকদার, সেক্রেটারি আলহাজ্ব মাসুদ আহম্মেদ, ক্যাব চুনারুঘাট উপজেলা সেক্রেটারি সাংবাদিক মনিরুজ্জামান তাহের, মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আজগর আলীসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্মা চুনারুঘাটের বিভিন্ন হাট বাজারে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখার অনুরোধ জানান। তিনি বলেন, কোনো অবস্থায় ৫৫ টাকার বেশী দরে পেঁয়াজ বিক্রি করা যাবে না। প্রতিটি দোকানে পেঁয়াজে ক্রয়ের রশিদ সংরক্ষণ করতে হবে। কোনো ভোক্তার সাথে প্রতারণা করা যাবে না। পেঁয়াজের কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্য বৃদ্ধি করলে তাদের বিরোদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ব্যবসায়ী নেতৃবৃন্দ এ সিদ্ধান্ত কার্যকরের জন্য একদিনের সময় নেন। তারা বলেন, বেশী দামে পেঁয়াজ ক্রয় করা আছে। এ পেঁয়াজ বিক্রি শেষ হলেই সরকারের বেঁধে দেওয়া মূল্যে পেঁয়াজ বিক্রি করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com