বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

কমলগঞ্জে টমেটো বাগানে বিষ, ঘর লুটপাটের বিষয়ে থানায় লিখিত অভিযোগ

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯
  • ৪১২ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর চা বাগানে এক টমেটো চাষির বাগান ও তার ভাড়া বাসার আসবাবপত্র লুটপাট করার ঘটনা ঘটেছে। এ বিষয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে।

থানার লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার কুমড়াকাপন গ্রামের মৃত আলীবর্দী খানের ছেলে আহমদ খান মাধবপুর চা বাগানের ৩ নং লাইনে ৬০ শতাংশ জায়গায় টমেটো চাষ করেছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে গত ২৯ অক্টোবর রাত ৮ টায় কয়েকজন দুষ্কৃতি মিলে তার লাগানো টমেটো গাছে বিষ প্রয়োগ করে প্রায় ২৫০০ গাছ মেরে ফেলে ও প্রায় ২৫ হাজার টাকার কৃষি সরঞ্জাম লোট করে নিয়ে যায়। পরে ভাড়াটিয়া ঘরের প্রায় ২৫ হাজার টাকার আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়। এ বিষয়ে আহমদ খান তার নিজের নিরাপত্তা চেয়ে জামাল মিয়া ও আসহাবুর রহমান শাওন সহ অজ্ঞাত ১০-১২ জনের বিরোদ্ধে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

এ বিষয়ে আসহাবুর রহমান শাওন বলেন, আহমদের সাথে আমার শত্রুতা নেই। ২৯ অক্টোবর রাতে আমি বাসায় ছিলাম। বাগানের একটি বাসায় অবৈধ কার্যকলাপ চলায় বাগানের শ্রমিকরা সেখানে ভাংচুর করছে শুনে আমি সেখানে যাই।

এ বিষয়ে অভিযোগকারী আহমদ খান বলেন, আমি কোনো প্রতিবাদ করিনি। আমি বর্তমানে ঘটনাস্থলে আমার বাগানে গেলে আমাকে মারপিট করার সম্ভাবনা রয়েছে। তারা এর আগেও আমাকে অন্যত্র থেকে চোলাই মদ এনে মিথ্যা মামলায় হয়রানি করেছে। তাই আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com