শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কলম কিনতে গেলে কমলগঞ্জে দ্বিতীয় শ্রেনীর ছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টা, বৃদ্ধ আটক

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯
  • ৪৫৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে দ্বিতীয় শ্রেনীর এক ছাত্রী দোকান থেকে কলম কিনতে গিয়ে শ্লীলতাহানীর চেষ্টা করার অভিযোগ হারিস মিয়া (৫৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। ঘটনাটি গত ২৮ নভেম্বর সকাল সাড়ে ৯টায় পতনউষার ইউনিয়নের ধোপাটিলা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দোকানে ঘটেছে।

পুলিশ সূত্রে জানা যায়, পতনউষার ইউপির নোয়াগাঁও গ্রামের মুহিত মিয়ার ৭ বছরের মেয়ে ধোপাটিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেনীর ছাত্রী। প্রতিদিনের মতো সে সকাল ৯টায় স্কুলে আসে। স্কুল হতে একটি কলম কিনতে দোকানে গেলে দোকানদার হারিস মিয়া (৫৫) মেয়েটিকে দোকানের ভিতরে নিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। তখন মেয়েটি চিৎকার দিয়ে স্কুলে এসে কান্নাকাটি করে প্রধান শিক্ষককে ঘটনাটি বললে তিনি স্কুলের সভাপতিসহ স্থানীয়দের জানান। বৃহস্পতিবার সন্ধ্যায় শারিরিক নির্যাতিত মেয়েটির বাবা মুহিত মিয়া কমলগঞ্জ থানা পুলিশকে জানালে রাতেই লম্পট দোকানদার হারিস মিয়া (৫৫)কে গ্রেফতার করে শমসেরনগর ফাঁড়ি পুলিশ। রাত সাড়ে ১০টায় কমলগঞ্জ থানায় শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়।

প্রধান শিক্ষক দিলারা বেগম বলেন, সে দ্বিতীয় শ্রেনীর ছাত্রী। দোকানদার মেয়েটিকে শ্লীলতাহানীর চেষ্টা চালায় বলে ছাত্রী আমাকে জানায়।  এ বিষয়ে কমলগঞ্জ থানার ওসি মোঃ আরিফুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত বলেন, ‘রাতে তাকে আটক করা হয় এবং দুপুরে কোর্টে প্রেরন করা হয়।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com