বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ৩৯৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক, ট্রাক জব্দ

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯
  • ৪৬৭ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অভিযানে ৩৯৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী ও পাথর ভর্তি ট্রাক আটক ।

র‌্যাব সুত্রে জানা যায় গতকাল শুক্রবার রাত আড়াইটার সময় র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর এ্যাডজুটেন্ট ও অপস্ অফিসার এবং সিপিএসসি সিরাজগঞ্জ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন বঙ্গবন্ধু পশ্চিমপাড় রেলওয়ে ষ্টেশনের গেটের সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এসময় দিনাজপুর হইতে ঢাকাগামী ঢাকা মেট্রো ড-১৪-২৫০০ রেজিঃ নাম্বারের ১টি পাথরভর্তি ট্রাকে তল্লাশী করে ৩ মাদক ব্যাবসায়িকে আটক করে।

গ্রেফতারকৃতরা হলো দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের ছাবার উদ্দিনের ছেলে সাহেব বাবু (২৪), রংপুর জেলার মিঠাপুকুর থানার শঠিবাড়ী শীতলগাড়ী গ্রামের আল-আমিনের ছেলে মেহেদী হাসান (১৯) ও একই এলাকার হাতিমপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে সুমন মিয়াকে ৩৯৫ বোতল ফেন্সিডিল, ০১টি পাথরভর্তি ট্রাক, ০১ টি চাবি, ০৪টি মোবাইলসেট, ০৫ টি সিমকার্ড এবং নগদ ১৯০০ টাকাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com