বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক শ্রমিকদের ধর্মঘটে বাঘাবাড়ি থেকে ১৮ জেলার জ্বালানী তৈল সরবরাহ বন্ধ

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
  • ৪৭৯ বার পড়া হয়েছে
ছবি: সংগ্রহিত

১৫ দফা দাবিতে তৈল উত্তোলন, বিপনন বন্ধ রেখে অনির্দিষ্ট কালের ধর্মঘট পালন করছে পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি নৌবন্দর ওয়েল ডিপো থেকে টাঙ্গাইল ও জামালপুর সহ উত্তর বঙ্গের ১৬ জেলার জ্বালানী তৈল সরবারহ করা হয়। ধর্মঘটের কারনে সকাল থেকে ডিপো থেকে তৈল উত্তোলন বন্ধ রেখে ধর্মঘট পালন করছে শ্রমিকরা। উত্তরবঙ্গ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মনির সরকার জানিয়েছেন দাবি না মানা পর্যন্ত তাদের ধর্মঘট চলবে।বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে পদ্মা, মেঘনা, যমুনা তিনটি প্রতিষ্ঠানে প্রতিদিন ১৮ টি জেলায় প্রায় ৪৫ লাখ লিটার তৈল সরবারহ করা হয়।

বাংলাদেশ ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন সিরাজগঞ্জ জেলার সভাপতি মোজাম্মেল হক বলেন, সরকার বারবার প্রতিশ্রুতি দিয়েও আমাদের দাবি মেনে নেয়নি। এ কারণে পেট্রোল পাম্প ও ট্যাংক-লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকা হয়েছে।

এদিকে, পেট্রোল পাম্পগুলোতে তেল বিপণন বন্ধ থাকায় বিপাকে পড়েছে গ্রাহকরা। ধর্মঘটের খবর না রাখা গ্রাহকদের তেল নিতে এসে ফিরে যেতে দেখা গেছে। জ্বালানির অভাবে অনেকে যানবাহন বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

 

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com