মৌলভীবাজারের কমলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশেকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এম.পি। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিশ্বজিৎ রায়ের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আসলম ইকবাল মিলন, কমলগঞ্জ পৌরসভা মেয়র মো. জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান, সাবেক বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল প্রমুখ।এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কৃষকবৃন্দ ও সাংবাদিক সঞ্জয় দেবরায়, সালাহ্উদ্দিন শুভ, হৃদয় ইসলাম মোনায়েম খান উপস্থিত ছিলেন।
আলোচনাসভা শেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দ উপজেলার ৬৫৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ভুট্টার বীজ ২০০ জনের মধ্যে ২ কেজি, সার ডিএপি ২০ কেজি, এমওপি ১০ কেজি, সরিষার বীজ ৩৫০ জনের মাঝে ১ কেজি, সার ডিএপি ২০ কেজি, এমওপি ১০ কেজি, সূর্যমুখী বীজ ১৫ জনের মধ্যে দেড় কেজি, ডিএপি ২০ কেজি, এমওপি ১০ কেজি, শীতকালীন মুগ ৬০ জনের মধ্যে ৫ কেজি ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি, গ্রীষ্মকালীন মুগ ৩০ জনের মধ্যে ৫ কেজি, ডিএপি ১০কেজি, এমওপি ১০ কেজি করে প্রত্যেক চাষীদের মাঝে বিতরণ করা হয়।