রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে সরেজমিনে ভূমি বিরোধ নিষ্পত্তি করল লিগ্যাল এইড অফিস কিশোরগঞ্জে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা ইরানের ‘মিসাইল সিটির’ ভিডিও প্রকাশ, দীর্ঘ সুড়ঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র মালিকপক্ষ প্রস্তাব না দিলেও নতুন মজুরি নির্ধারণ হবে: মজুরি বোর্ডের চেয়ারম্যান অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি দাবি এমপি ফজলে হুদার কিশোরগঞ্জে সশস্ত্র বাহিনী দিবস পালিত কিশোরগঞ্জে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ পাকুন্দিয়ায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন-হুটারের বিরুদ্ধে ডিএমপির অভিযান

সীমান্ত এলাকায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে কুলাউড়ার শরীফপুরে যৌথ গণ-শুনানি

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ৩৭৪ বার পড়া হয়েছে

সীমান্ত এলাকায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে মৌলভীবাজার জেলা প্রশাসন, পুলিশ ও বিজিবির সমন্বয়ে কুলাউড়া উপজেলাধীন শরীফপুর ইউনিয়নে যৌথ গণ-শুনানি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় চাতলাপুর চা বাগান কর্তৃপক্ষের সহযোগিতায় চা বাগান কারখানা প্রাঙ্গণে এ গণ শুনানি অনুষ্ঠিত হয়।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে গণ-শুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমদ বিপিএম, মৌলভীবাজারের অতিরিক্ত জেলা হাকিম (এডিএম) তানিয়া সুলতানা, চাতলাপুর চা বাগান ব্যবস্থাপক মো. ইফতেখার এনাম, শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলী প্রমুখ। অনুষ্ঠানে কুলাউড়া ও কমলগঞ্জ থানার পুলিশ কর্মকর্তা, স্থানীয় বিজিবি কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বলেন, সাধারণত সীমান্ত এলাকায় নানা ধরণের অপরাধ সংঘটিত হয়ে থাকে। এর মধ্যে চোরাচালান ও মাদক অন্যতম। এগুলোর সাথে সীমান্ত সন্ত্রাস প্রতিরোধ না করতে পারলে সামাজিক নিরাপত্তা হুমকির মধ্যে পড়ে। তাই জনপ্রতিনিধিদের সাথে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সীমান্ত সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে এগিয়ে আসতে হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com