এক কেজি গাঁজাসহ মো. শাহাব উদ্দিন (৪০) ও মো. মুজিবুর রহমান (৫০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ সিপিসি কিশোরগঞ্জ ক্যাম্প।
গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে কিশোরগঞ্জ সদর উপজেলার পূর্ব বীরদামপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক হয়। আটক হওয়া দুই মাদক ব্যবসায়ীর মধ্যে মো. শাহাব উদ্দিন কিশোরগঞ্জ সদর উপজেলার শেওড়া গ্রামের মৃত আব্দুল আজিদের ছেলে এবং মো. মুজিবুর রহমান একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
গতকাল বিকাল ৫টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার পূর্ব বীরদামপাড়া এলাকায় র্যাবে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে এক কেজি গাঁজা এবং গাঁজা বিক্রয়ের নগদ দুই হাজার নয়শত পঞ্চাশ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী মো. শাহাব উদ্দিন ও মো. মুজিবুর রহমানকে আটক করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
উক্ত ঘটনায় গাঁজাসহ আটক হওয়া দুই মাদক ব্যবসায়ী মো. শাহাব উদ্দিন ও মো. মুজিবুর রহমানের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।