রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লা চান্দিনায় সাবেক মেম্বারের বিরুদ্ধে বন বিভাগের মামলা

আব্দুল্লাহ আল মানছুর
  • আপডেট সময় রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯
  • ৪৪০ বার পড়া হয়েছে

কুমিল্লা চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের হোসনপুরস্থ এলাকার সরকারি গাছ বিক্রয় করে অর্থ আর্ত্মসাৎ করায় স্থানীয় গল্লাই ইউপি সাবেক মেম্বার নাজির আহম্মেদের বিরুদ্ধে মামলা করেছেন বন কর্মকর্তা।

এ বিষয়ে চান্দিনা উপজেলার সহকারী কমিশনার ভূমি নাঈমা ইসলাম জানান চলতি বছরের ১১ ডিসেম্বর উপজেলার হোসেনপুর এলাকায় বন বিভাগের প্রায় ১১টি সরকারি গাছ বিক্রয় করে নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা আত্মসাত করেন সাবেক ইউপি মেম্বার নাজির আহম্মেদ।

পরে বিষয়টি আমলে নিয়ে কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীরের নির্দেশে অত্র এলাকায় অভিযান পরিচালনা করে বিক্রয়কৃত কিছু গাছ উদ্ধার করে বন বিভাগ এবং নিয়ম অনুযায়ী মামলা করার নির্দেশনা দেন বন কর্তৃপক্ষকে। বন বিভাগের গাছ আত্মসাত ও বিক্রয়ের বিষয়ে চান্দিনা উপজেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহজাহানের সাথে কথা বললে তিনি জানান উপজেলা বন বিভাগের পক্ষ থেকে মামলা করা হয়েছে। মামলা নং: পি.ও.আর-০৪, চান্দি অব ২০১৯/২০২০। তারিখ: ১১.১২.২০১৯ইং।

মামলা কুমিল্লা আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বন আদালতে চলমান রহিয়াছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com