রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কমলগঞ্জে সরকারী দপ্তরে বিজয় দিবসে উত্তোলন হয়নি জাতীয় পতাকা

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯
  • ৪৪৭ বার পড়া হয়েছে

সারাদেশে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হলেও তার ব্যতিক্রম ছিলনা মৌলভীবাজারের কমলগঞ্জ। কিন্তু উপজেলা প্রশাসনিক ভবন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অফিসে উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা।

সরজমিনে দেখা যায়, ১৬ ডিসেম্বর সকাল ১১ ঘটিকা হওয়ার পরেও উপজেলা নবনির্মিত প্রশাসনিক ভবন আলোক সজ্জিত থাকলেও সেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় নি। সেই সাথে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরেও নেই জাতীয় পতাকা উত্তোলিত। উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিসেও দায়সারা ভাবে উত্তোলন করা হয়েছে জাতীয় পতাকা উত্তোলন।

এ বিষয়ে বীরমুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিজয়ের দিনে সরকারী দপ্তরগুলোতে জাতীয় পতাকা উত্তোলন না করা অত্যান্ত দূঃখজনক বিষয়। আমরা মুক্তিযোদ্ধারা এর তীব্র নিন্দা জানাই।’
এ বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী পনিরুজ্জামান বলেন, ‘আমাদের অফিসে জাতীয় পতাকা টানানোর প্রয়োজন নেই। ইউএনও স্যারের অফিসে টানালেই চলে।’

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, ‘বিজয় দিবসের প্রস্তুতি সভায় সকল সরকারী দপ্তরকে জাতীয় পতাকা উত্তোলন ও মহান বিজয় দিবস সম্পর্কে অবহিত করা হয়েছে। তার পরও কেনো সরকারী দপ্তরগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি তা খতিয়ে দেখা হবে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com