রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ-হত্যার আসামি ‘বন্ধুকযুদ্ধে’ নিহত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯
  • ৪৬০ বার পড়া হয়েছে

ফরিদপুরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ফাতেমাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িত মূল আসামি ইয়াসিন মোল্লা (২২) ‘বন্ধুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তিন পুলিশ সদস্য।

রোববার দিবাগত রাত ২টার সময় শহরের রথখোলা লঞ্চঘাট জোড়া ব্রিজের সামনে এ ঘটনা ঘটে। ইয়াসিন মোল্লা শহরের ওয়ারলেস পাড়ার মনি মোল্লার ছেলে। তার বিরুদ্ধে তিন মামলা বিচারাধীন রয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার এসআই বেলাল হোসাইন জানান, রাজেন্দ্র কলেজ মেলার মাঠের সিসিটিভি ফুটেজ থেকে ছবি সংগ্রহ করে ইয়াসিনকে চিহ্নিত করা হয়। এরপর স্থানীয়দের সহয়তায় তাকে রোববার রাতে গ্রেপ্তার করে নিয়ে অভিযানে যায় পুলিশ। এসময় আসামি, তার সহযোগী ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি গুলি বিনিময় হয়। এতে নিহত হন ইয়াছিন। এ ঘটনায় আহত হয়েছেন তিন পুলিশ সদস্য।

পুলিশ জানান, পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে ১৪ বছরের প্রতিবন্ধী কিশোরী ফাতেমাকে রাজেন্দ্র কলেজের মেলার মাঠ থেকে তুলে নিয়ে যায় ইয়াসিন নামের ওই ধর্ষক। পরের দিন টেলিগ্রাম অফিসের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর ফাতেমা হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শহরে নানা কর্মসূচি পালিত হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com