মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

এইচএসসি ফরম পূরণে নানা অনিয়ম, কুমিল্লা আড্ডা ডিগ্রি কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

আব্দুল্লাহ আল মানছুর
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯
  • ৬৯৬ বার পড়া হয়েছে

কুমিল্লা বরুড়া উপজেলার আড্ডা ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপ্যাল কামাল পাশা পাটোয়ারীসহ কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গিয়েছে।

সরেজমিনে গিয়ে জানা যায় কুমিল্লা বরুড়া উপজেলার আড্ডা ডিগ্রি কলেজ হতে এ বছর প্রায় ৩২০ জন ছাত্র-ছাত্রী ২০২০ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। টেষ্ট পরীক্ষার পর প্রত্যেক শিক্ষার্থীকে কুমিল্লা শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহনের জন্য ফরম পূরণ করতে হয়। এরই লক্ষ্যে আড্ডা ডিগ্রি কলেজ এর ভাইস প্রিন্সিপ্যাল কামাল পাশা কলেজ গভর্নিং বডিকে না জানিয়ে প্রত্যেক শিক্ষার্থীদের কাছ হতে কলেজে কোচিং ও মডেল টেষ্ট বাবদ ফরম ফিলাপের নামে ৪ হাজার ৫শত টাকা অতিরিক্ত ফি আদায় করছে। প্রত্যেক শিক্ষার্থীদের ফরম ফিলাপের রশিদ না দিলেও কোচিং এর নামে শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত অর্থের রশিদ দিয়ে থাকে বলে জানা যায়।

কলেজ কর্তৃপক্ষের কাছে ফরম পূরণের রশিদ ছাত্র-ছাত্রীরা চাইলে কলেজ কর্তৃপক্ষ রশিদ দিতে রাজি নন। কলেজ কর্তৃপক্ষ অতিরিক্ত অর্থ আত্মসাত করার বিষয়ে আড্ডা ডিগ্রি কলেজের ভোক্তভোগী শিক্ষার্থীদের সাথে কথা বললে তাহারা জানান, আমাদের পরিবারের পক্ষে চার হাজার পাঁচশত টাকা সংগ্রহ করা খুবই কষ্টদায়ক হলেও কলেজের ভাইস প্রিন্সিপ্যাল কামাল পাশা পাটোয়ারীর চাপে পরে অতিরিক্ত অর্থ দিয়ে ফরম পূরণ করতে বাধ্য হই।

এদিকে কুমিল্লা শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রোলার (কলেজ শাখা) হাবিব খাঁনের সাথে কথা বললে তিনি জানান- কুমিল্লা শিক্ষা বোর্ড এইচএসসি ২০২০ সালের বিজ্ঞান বিভাগের ফরম পূরণে ২৫৩৫ টাকা ব্যবসা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ২০৮৫ টাকা নির্ধারন করা হয়েছে। কোন কলেজ যদি অতিরিক্ত ফি নিয়ে ফরম পূরণ করে তাহলে তা সম্পূনই অবৈধ।

অভিযোগের পরিপ্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হইবে। আড্ডা ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ অর্থ আত্মসাত করার দায়ে দুদক কমিশন ঢাকা হতে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুল ইসলামকে মোবাইলে কল করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন।

আড্ডা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের কাছ হতে অতিরিক্ত অর্থ আদায়ের কারনে শিক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের পরিচালক, উপ পরিচালক রোকসানা ফেরদৌস মজুমদারের দপ্তরে অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়ে কলেজ অধ্যক্ষ সহিদুল আলমের সাথে কথা বললে তিনি জানান আমি র্দীঘ দিন ধরে অসুস্থতার কারনে কলেজে যাই না। আপনি এবিষয়ে ভাইস প্রিন্সিপ্যাল কামাল পাশা পাটোয়ারীর সাথে কথা বলুন। আড্ডা ডিগ্রি কলেজের উপাধক্ষ্য কামাল পাশা’র মোবাইলে কল দিলে তিনি কলটি কেটে ফোন অফ করে দেন।

ভোক্তভোগীরা সংশ্লিষ্ট প্রশাসনের নিকট কলেজ কর্তৃক কোচিং বাণিজ্য ও ফরম ফিলাপের নামে যে অর্থ আত্মসাৎ করেছে তা তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নিবেন বলে আশা করছেন। উল্লেখ্য যে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ করার নীতিমালা চালু করলেও সে নীতিমালা না মেনে অবৈধভাবে রশিদের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেন ভাইস প্রিন্সিপ্যাল কামাল পাশা পাটোয়ারী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com