১০১৫ পিস ইয়াবা নিয়ে ইয়াবাসম্রাট জহির (৪২) ও তার সহযোগী বিল্লাল (২৪) দুই যুবক র্যাবের হাতে আটক হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) রাতে কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ মনিপুরঘাট এলাকা থেকে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক দল তাদের আটক করে।
দুইজনের মধ্যে জহির কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাখালী মনিপুরঘাট এলাকার মো. কলিম উদ্দিনের ছেলে এবং তার সহযোগী বিল্লাল একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।
কোম্পানী কমান্ডার লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান, রাত ৯টার দিকে র্যাব কিশোরগঞ্জ শহরের বত্রিশ মনিপুরঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১০১৫ পিস ইয়াবাসহ ইয়াবাসম্রাট জহির ও তার সহযোগী বিল্লালকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
উক্ত ঘটনায় তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।