শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

ভারতের নাট্যোৎসবে অংশগ্রহন শেষে দেশে ফিরল ‘রিফাত ইসলাম’

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯
  • ৫৯৮ বার পড়া হয়েছে

ভারতের গোমতি জেলা, ত্রিপুরার উদয়পুর টাউন হলে গত ১৫ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় শিবপ্রসাদ দেব আন্তর্জাতিক নাট্যোৎসব-২০১৯। অনুষ্ঠিতব্য নাট্যোৎসবে বাংলাদেশ থেকে আমন্ত্রিত হয়েছিলো ‘জলছবি মাইম থিয়েটার’। উৎসবে প্রতিনিধি হিসেবে অংশগ্রহন করে ২৩ ডিসেম্বর সোমবার দেশে ফিরলো জলছবি মাইম থিয়েটারের কর্ণধার রিফাত ইসলাম।

বর্ণাঢ্য এই আয়োজনে ভারত বাংলাদেশের বেশ কয়েকটি দল অংশগ্রহণ করে। ৭ দিনব্যপী এ উৎসবের আয়োজন করে উদয়পুর-ত্রিপুরার নাট্যসংগঠন লিটল ড্রামা গ্রুপ।

এ বিষয়ে রিফাত ইসলাম বলেন উৎসবে আমি আমার সর্বোচ্চ মঞ্চায়িত পরিবেশনা ‘টু ইন ওয়ান ড্যান্স’ মঞ্চায়ন করি। পারফরমেন্সের সময় উৎসুক দর্শকের হাত তালি এবং পারফরমেন্স শেষে দর্শকের ফটোসেশন আমাকে উৎসাহ জাগিয়েছে। এই প্রথম দেশের বাইরে নিজেকে মেলে ধরতে পেরে আমি আনন্দিত। নিজ দেশের হয়ে বিদেশের মাটিতে পারফর্ম করা প্রত্যেক শিল্পীর জন্য তা গর্বের।

উল্লেখ্য রিফাত ইসলাম এ পর্যন্ত প্রায় ৩০০ মঞ্চে পারফরমেন্স করেছেন। নাচ ও অভিনয়ের সমন্বয়ে ব্যতিক্রমী পরিবেশনা ছাড়াও তিনি একজন মূকাভিনয় শিল্পী। এরই ধারাবাহিকতায় গত ১ ডিসেম্বর ২০১৯ খ্রীষ্টাব্দে কিশোরগঞ্জে প্রথমবারে মতো মূকাভিনয় নির্ভর ‘জলছবি মাইম থিয়েটার’ প্রতিষ্ঠা করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com