শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

কিশোরগঞ্জে ইয়াবাসহ আমিনুল ইসলাম নামে যুবক আটক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০
  • ৫২০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ মো. আমিনুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের অভিযানে সে আটক হয়। ইয়াবাসহ আটক হওয়া মো. আমিনুল ইসলাম কিশোরগঞ্জ শহরের বয়লা এলাকার আফতার উদ্দিনের ছেলে। র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় র‌্যাব অভিযান পরিচালনা করে।

অভিযানে ৬০ পিস ইয়াবাসহ মো. আমিনুল ইসলামকে আটক করা হয়। সে একজন ইয়াবা ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

এ ঘটনায় ইয়াবাসহ আটক হওয়া মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com