রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঘনকুয়াশায় সিরাজগঞ্জে শীতের প্রকোপ বেড়েছে

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৬ জানুয়ারী, ২০২০
  • ৩৩২ বার পড়া হয়েছে

রাতের তাপমাত্রা কমে যাওয়ায় সিরাজগঞ্জে শীতের প্রকোপ বেড়েছে। ঘনকুয়াশায় শীতের তীব্রতা বেড়ে বিপর্যস্ত সিরাজগঞ্জের মানুষ। এতে বিপাকে পড়েছে ছিন্নমূল ও যমুনা চরের মানুষ। প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। হাট-বাজার, অফিস-আদালত, স্কুল-কলেজে ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষের উপস্থিতি কম দেখা যাচ্ছে।

বেলা গড়িয়ে সন্ধ্যা শুরু হওয়ায়া সাথে সাথে কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে উত্তর জনপথের প্রবেশদ্বার সিরাজগঞ্জ জেলা। ফুটপাত থেকে শুরু করে বড় বড় বিপণী বিতান গুলোতে শীতের পোষাকে বিক্রি বেড়েছে। দেশের শষ্য ভান্ডার হিসেবে খ্যাত এ জেলায় কোল্ড ইনজুরিতে পড়েছে বোরো ধানের বীজতলা। ঘনকুয়াশার কারনে সকাল বেলায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে যানবাহন। বেলা গড়ালেও দেখা মিলছে না সূর্যের। শীতের তীব্রতার সাথে বেড়েছে শীতজনিত রোগবালাই। এতে বেশির ভাব আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধ।

স্বাভাবিকের চেয়ে বেশি রোগী ভর্তি হচ্ছে হাসপাতাল গুলোতে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com