মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাত বছরে ৭ হাজারের বেশি শিক্ষার্থী প্রাণ হারিয়েছে সড়কে হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬ টিতে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাই কোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক, দিনক্ষণ চূড়ান্ত হয়নি দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে একটি দোকানে আগুনে পুড়ে ছয় বাংলাদেশির মৃত্যু ইরাক থেকে আসা ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার পুলিশি অভিযান বন্ধ না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য হয়নি: নাসীরুদ্দীন পাটওয়ারী

কমলগঞ্জ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাস ধরে কর্মকর্তা-কর্মচারীদের বেতন বন্ধ

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০
  • ৪২৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদশূণ্য থাকায় ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৯৭ জন কর্মকর্তা-কর্মচারী এক মাস ধরে বেতন পাচ্ছেন না। বিভিন্ন বিভাগের মাঠ পর্যায় থেকে শুরু করে অফিস কর্মচারীরাও বেতন না পাওয়ায় হতাশায় ভুগছেন। গত বছরের ১৯ ডিসেম্বর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইয়াহহিয়া এর পদোন্নতিজনিত বদলী হওয়ায় পদটি এক মাস ৫দিন ধরে শূণ্য রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ৫০ শয্যা বিশিষ্ট কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইয়াহিয়া পদোন্নতিজনতি বদলী হবার পর এখনও নতুন কোন কর্মকর্তা যোগদান না করায় প্রশাসনিক জটিলতায় কারণে আটকে আছে সকল কার্যক্রম। আবাসিক মেডিকেল অফিসার ডা. সাজেদুল কবিরকে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্ব দিলেও আর্থিক ক্ষমতা প্রদান করা হয়নি। ভারপ্রাপ্ত হিসেবে তার স্বাক্ষরে অফিসিয়াল অন্যান্য কাজ হলেও বেতন উত্তোলন ক্ষেত্রে কাজ হচ্ছে না। বেতন উত্তোলন করতে হলে ঢাকা প্রধান কার্যালয় থেকে অনুমোদন করে আনতে হয়। সেটাও করা যাচ্ছে না। এতে করে স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়, অফিস স্টাফসহ প্রায় ৯৭ জনের বেতন গত ডিসেম্বর মাস থেকে বন্ধ রয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব রক্ষক সমরজিত সিংহ বলেন, ‘অফিসের ষ্টাফসহ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের প্রতি মাসের ৩০ তারিখ বেতন উত্তোলন করা হয়। ৯৭ জন ষ্টাফের ডিসেম্বর মাসের বেতন প্রায় ২২ লক্ষ টাকা আটকে আছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বদলী হওয়ায় বেতন বিলে স্বাক্ষর হয়নি। পাশাপাশি চলতি জানুয়ারি মাসের বেতন তৈরি করা হয়েছে তবে এখন পর্যন্ত কেউ যোগদান না করায় জানুয়ারি মাসের বেতন বিলে স্বাক্ষর না হওয়ারও আশংকা রয়েছে।’

কয়েকজন স্বাস্থ্যকর্মী বলেন, ‘সরকারী গুরুত্বপূর্ণ একটি খাত স্বাস্থ্য বিভাগ। সেখানে এক মাসের অধিক সময় ধরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদ খালি থাকায় আমাদের বেতন বন্ধ রয়েছে। আমরা অনেক কষ্টে দিনযাপন করছি।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সাজেদুল কবির বলেন, ‘আমি ভারপ্রাপ্ত হিসেবে নিজের স্বাক্ষরে অফিসিয়াল অন্যান্য কাজ করতে পারলেও বেতন বিলে স্বাক্ষর অনুমোদন নেই। বেতন উত্তোলন করতে হলে ঢাকা প্রধান কার্যালয় থেকে অনুমোদন করে আনতে হয়।’
এ বিষয়ে মৌলভীবাজার সিভিল সার্জন ডা. মো. শাহাজান কবির চেীধুরী বলেন, ‘কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদ শুণ্য থাকার বিষয়টি ঢাকায় চিঠি দিয়ে জানানো হয়েছে। আশা করি দ্রুত এ বিষয়টি সমাধান হবে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com