রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারকে চার মাসের মধ্যে প্রতিবেদন দেয়ার আদেশ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০
  • ৩৮২ বার পড়া হয়েছে
মিয়ানমারকে চার মাসের মধ্যে প্রতিবেদন দেয়ার আদেশ

মিয়ানমারকে রোহিঙ্গাদের গণহত্যা থেকে রক্ষা করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করার আদেশ দিয়েছেন নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিতি জাতিসংঘের শীর্ষ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)।

বিচারক আব্দুলকাউয়ি আহমেদ ইউসুফ বলেন, আইসিজের মতে মিয়ানমারে যেসব রোহিঙ্গা আছে, তাদের অবস্থা দুর্বিষহ। তাদের রক্ষা করতে জরুরি ভিত্তিতে অস্থায়ী পদক্ষেপ নিতে হবে মিয়ানমারকে। সবচেয়ে বড় কথা আন্তর্জাতিক আইন মানতে হবে দেশটিকে।

তিনি বলেন, এই আদেশের পর মিয়ানমারের নেয়া পদক্ষেপ সম্পর্কিত প্রতিবেদন চার মাসের মধ্যে আদালতে জমা দিতে হবে। এরপর প্রতি ছয় মাস পর এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে হবে মিয়ানমারকে। কারণ এই মামলার কার্যক্রম চলবে ধীরগতিতে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর গণহত্যা চলছে এমন অভিযোগ এনে গত বছরের নভেম্বর মাসে আইসিজে-তে মামলা করে আফ্রিকার দেশ গাম্বিয়া। এই মামলায় বলা হয়, মিয়ানমার ১৯৪৮ সালের জেনো-সাইড কনভেনশন লঙ্ঘন করেছে।

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইনে ২০১৭ সালের আগস্টে দেশটির সেনাবাহিনী অভিযান শুরু করলে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। এই পরিস্থিতিতে গাম্বিয়া আরও ক্ষয়ক্ষতি ঠেকাতে অন্তর্বর্তীকালীন আদেশ দিতে আইসিজের কাছে আবেদন করে।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com