মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

করোনাভাইরাস নিয়ন্ত্রণে চীনকে ৩০ লাখ মাস্ক দিলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৬০ বার পড়া হয়েছে

করোনাভাইরাস নিয়ন্ত্রণের জন্য চীনে ৩০ লাখ মাস্ক পাঠিয়েছে ইরান। এছাড়া প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম পাঠানোয় ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বেইজিং-এ এক সংবাদ সম্মেলনে তার দেশের পক্ষ থেকে এ কৃতজ্ঞতা জানান। খবর পার্স টুডে’র।

হুয়া চুনিং বলেন, ইরান এ পর্যন্ত করোনাভাইরাস প্রতিহত করার জন্য চীনে ৩০ লাখ মাস্ক পাঠিয়েছে এবং প্রয়োজনে আরো বেশি চিকিৎসা সরঞ্জাম পাঠাতে নিজের প্রস্তুতির কথা ঘোষণা করেছে। তিনি আরো বলেন, চীন করেনাভাইরাস সম্পর্কিত সকল তথ্য বিশ্ববাসীর সামনে তুলে ধরছে এবং বেইজিং বিশ্বাস করে শিগগিরই এই ভাইরাস নিয়ন্ত্রণে চলে আসবে।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এছাড়া বিশ্বের প্রায় ২৫ টি দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। প্রাণঘাতী এ ভাইরাসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৭২২ জন বলে জানিয়েছে চীন সরকার। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com