মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

কমলগঞ্জে শমশেরনগরসহ ৫ চা বাগানে কাজে ফিরেছে শ্রমিকরা

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ৪৩২ বার পড়া হয়েছে

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারিভাবে সারা দেশে ছুটি ঘোষণা করে মানুষজনকে নিজ নিজ ঘরে নিরাপদে থাকার নির্দেশনা দেওয়া হলেও চা বাগান সমূহে শ্রমিকদের ছুটি দেওয়া হয়নি। এ ছুটি স্বাস্থ্য সচেতনতায় গুরুত্বপূর্ণ দাবি করে শুক্রবার সকালে কমলগঞ্জের শমশেরনগর চা বাগানে ৫ বাগানের পঞ্চায়েত কমিটি ও শ্রমিক নেতৃবৃন্দরা বাগান ব্যবস্থাপকের সাথে দেখা করে প্রধানমন্ত্রীর গৃহীত সাধারণ ছুটির সিদ্ধান্ত মেনে নিয়ে নিজেরাই ছুটিতে চলে গিয়েছিলেন।

এবার দৈনিক মজুরি পাওয়ার আশায় সোমবার ২ দিন পর সোমবার সকাল থেকে শমশেরনগর মূল চা বাগান ও তার ফাঁড়ি কানিহাটি, দেওছড়া, বাঘিছড়াও ডবলছড়া চা বাগানের শ্রমিকরা নিজেরাই কাজে যোগ দিয়েছেন।

জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি ছুটি ঘোষণার পরও শুধুমাত্র চা শ্রমিকদের এ ছুটির আওতার বাহিরে রাখায় গত কয়েক দিন ধরে সকল চা বাগান শ্রমিকদের মাঝে ক্ষোভ বিরাজ করছিল। এ ক্ষোভের ফলে শুক্রবার সকালে শমশেরনগর চা বাগানের চা শ্রমিকরা কাজে যোগ না দিয়ে নিজ নিজ ঘরে অবস্থান করে। চা বাগান পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ ও শ্রমিক নেতৃবৃন্দ সকালে চা বাগান ব্যবস্থাপকের কার্যালয়ে গিয়ে এই দুর্যোগের সময় সারা দেশের মত চা শ্রমিকদেরও ছুটি দিতে জোর দাবি এক পর্যায়ে শমশেরনগর চা বাগান পঞ্চায়েত কমিটি ও উপস্থিত শ্রমিক নেতৃবৃন্দ চা বাগান ব্যবস্থাপককে জানিয়ে দিয়ে, শুক্রবার সকাল থেকে চা শ্রমিকরা নিজ নিজ ঘরে অবস্থান নিয়ে সরকারি ছুটি পালন করে।
এ আন্দোলন দেখে শনিবার সকাল থেকে কমলগঞ্জের মিরতিংগা চা বাগানের সহ¯্রাধিক চা শ্রমিক কাজে যোগ না দিয়ে নিজেরাই ছুটিতে যায়। সোমবারও মিরতিংগা চা বাগানের শ্রমিকরা ছুটিতে রয়েছে।

শমশেরনগর চা বাগান শ্রমিক নেতা ও ইউপি সদস্য সীতারাম বীন ও চা শ্রমিক সন্তান যুব নেতা মোহন রবিদাস সোমবার থেকে এ ৫ চা বাগানের শ্রমিকরা কাজে যোগদানের সত্যতা নিশ্চিত করে বলেন, কাজ শুরু না করলে শ্রমিকরা দৈনিক মজুরি পাবে না। যেহেতু সরকারিভাবে ছুটি দেওয়া হয়নি। এই আশঙ্কায় শমশেরনগরসহ ৫ চা বাগানের শ্রমিকরা সোমবার সকালে কাজে যাগে দিয়েছে। তবে আজ এক বেলা অর্থাৎ সকালে চা শ্রমিকরা কাজ করেছে।

আলীনগর চা বাগানের চা ছাত্র যুব পরিষদের সভাপতি সজল কৈরী জানান, তাদের চা বাগানের এ সময়ে ছুটির জন্য চা শ্রমিকরা আন্দোলিত হয়েছিল। তবে দৈনিক মজুরি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত না হওয়ায় আলীনগর ও তার আরও দুটি ফাঁড়ি চা বাগানের শ্রমিকরা নিজেরা ছুটিতে যায়নি।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-ধলই ভ্যালির (অঞ্চলের) কার্যকরি কমিটির সাধারণ সম্পাদক নির্মল দাশ পাইনকা বলেন, সোমবার সকাল থেকে শমশেরনগরসহ ৫টি চা বাগানের শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। তিনি বলেন, সাধারণ চা শ্রমিকদের মাঝে আশঙ্কা কাজ করছিল যে, এভাবে কাজ বন্ধ রাখলে পরবর্তীতে চা বাগান কর্তৃপক্ষ কাজ বন্ধ থাকা দিনের কোন মজুরি না দিতে পারে। সে জন্য সোমবার সকালে তারা কাজে যোগ দিয়েছে। তবে সোমবার সকালে চা শ্রমিকরা এক বেলআ কাজ করেছেন। তবে চা কারখানা বন্ধ ছিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com