সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস

আরও বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ৫ এপ্রিল, ২০২০
  • ৯৫৬ বার পড়া হয়েছে
রাজধানীর তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটিও সরকার ঘোষিত সাধারণ ছুটির আওতাভুক্ত হবে। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটিও ১৪ এপ্রিল পর্যন্ত। তবে স্থগিত থাকা এইচএসসি পরীক্ষা নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।

আজ রবিবার (৫ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি আগামী ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। ১৪ এপ্রিল পহেলা বৈশাখের ছুটিও সাধারণ ছুটির মধ্যে পড়বে।

এর আগে সাধারণ ছুটি ২৬ মার্চ হতে ৪ এপ্রিল এবং পরে ৫-৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল। আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটি ১৮-৩১ মার্চ এবং পরে ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন গণমাধ্যমকে বলেন, সাধারণ ছুটি সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হয়। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানও এই ছুটির আওতায় থাকবে, ১৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে।

বাংলাদেশে গত ৮ মার্চ হতে রোববার (৫ এপ্রিল) পর্যন্ত দেশে করোনা ভাইরাসে মোট মৃত্যু ৯ জন এবং মোট সংক্রমণ হয়েছেন ৮৮ জন। গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু ও নতুন ১৮ জন আক্রান্ত হয়েছেন।

এই পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি রোজা ও ঈদের ছুটির সঙ্গে সংযুক্ত হতে পারে বলেও আভাস পাওয়া গেছে সরকারের বিভিন্ন পর্যায় থেকেই।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com