মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

সিরাজগঞ্জে ১০ বাড়ি লকডাউন এক চিকিৎসকের স্ত্রী আইসোলেশনে, ৮ জনের নমুনা ঢাকায় প্রেরন

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ৪৩৭ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সিরাজগঞ্জের তাড়াশে শহিদুল ইসলাম (১৮) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনায় ওই বাড়ি সহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন। বাড়িতে থাকা লোকজনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে শহিদুল ইসলামের মৃত্যু হয়।

এদিকে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক চিকিৎসকের স্ত্রীকে আইসোলেশনে রাখা হয়েছে। আর এক পুলিশ সদস্য সহ ৮ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

করোনা ভাইরাসের সংক্রামণ এড়াতে দুপুর ২টার পর নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান ও জরুরী সেবার দোকান বন্ধ রাখার নির্দেশনা দিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

করোনা ভাইরাস সংক্রামন রোধে জনসমাগম ঠেকাতে জেলা পুলিশের বিশেষ টিম শহরের বিভিন্ন পয়েন্টে জোরদার করা হয়েছে। সাধারন মানুষকে ঘরে রাখা ও সচেতন করতে কাজ করছে পুলিশ। শহরের দোকানপাট বন্ধ রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com