মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

করোনার মধ্যে যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঘূর্ণিঝড়, ৩২ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০
  • ৪৭২ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে দফায় দফায় শক্তিশালী ঘূর্ণিঝড়ে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। ১২ এপ্রিল রবিবার থেকে শুরু হওয়া এসব ঝড় সোমবার রাত পর্যন্ত দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি রাজ্যে ব্যাপক তাণ্ডব চালায়। লুজিয়ানা, টেক্সাস ও মিসিসিপি রাজ্যে ছোট-বড় প্রায় ৬০টি টর্নেডো আঘাত হানে। অ্যালাবামা, জর্জিয়া ও ক্যারোলিনার বিভিন্ন অংশে তীব্র বেগে আছড়ে পড়ার পর ঝড়ের গতিমুখ এখন উত্তরপূর্বাঞ্চলের দিকে।. খবর সিএনএনর।  

ঝড়ে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে মিসিসিপি অঙ্গরাজ্যে। রাজ্যের ছয়টি অঞ্চলে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দক্ষিণ ক্যারোলিনায় ৯ জন, জর্জিয়ায় আট জন, টেনেসিতে তিন জন ও আরকানসাসে একজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

মিসিসিপিতে মৃতদের মধ্যে লাওরেন্স কাউন্টির ডেপুটি শেরিফ রবার্ট এইনসওর্থ ও তার স্ত্রীও রয়েছেন। কাউন্টির শেরিফ অফিস জানিয়েছে, রবার্ট ঝড়ের সময় তার স্ত্রী পাউলাকে রক্ষা করতে গিয়েছিলেন। কিন্তু প্রলয়ঙ্করী ঝড়ের তাণ্ডবে তাদের দুই জনেরই মৃত্যু হয়।

আক্রান্ত এলাকায় বহু ঘরবাড়ি তছনছ হয়ে গেছে। অনেক জায়গায় গাছপালা উপড়ে পড়েছে। সোমবার সকাল থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোর কয়েক লাখ মানুষ।

করোনা মোকাবিলায় আগে থেকেই অনেক এলাকা লকডাউনে থাকায় সেসব স্থানে সরকারি আশ্রয়কেন্দ্রগুলো বন্ধ রয়েছে। স্কুলের মতো স্থানে আশ্রয় নেওয়া ব্যক্তিদেরও সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com