শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

২৪ ঘন্টায় কিশোরগঞ্জে ১১ জনের করোনা শনাক্ত। চার চিকিৎসকসহ মোট ৩৪ জন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
  • ১০৩৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ১১ জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলায় চার চিকিৎসকসহ মোট ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল ৪টার দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, কিশোরগঞ্জ জেলা থেকে বুধবার (১৫ এপ্রিল) ২৪ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছিল। তাদের মধ্যে ১১ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

এই ১১ জনের মধ্যে ইটনা উপজেলার তিনজন, ভৈরব উপজেলার দুইজন, তাড়াইল উপজেলার দুইজন, কুলিয়ারচর উপজেলার দুইজন, পাকুন্দিয়া উপজেলার একজন ও কটিয়াদী উপজেলার একজন রয়েছেন।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান আরো জানান, বুধবার (১৫ এপ্রিল) পর্যন্ত মোট ২৫২ জনের কোভিড-১৯ নমুনা পাঠানো হয়েছিল। তাদের মধ্যে মোট ৩৪ জনের করোনা পজেটিভ এবং বাকি ২১৮ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।

উপজেলাওয়ারী হিসেবে করিমগঞ্জ উপজেলায় সর্বোচ্চ ৮ জন, ভৈরব উপজেলায় ৫ জন, ইটনা উপজেলায় ৫ জন, কিশোরগঞ্জ সদর উপজেলায় ৪ জন, পাকুন্দিয়া উপজেলায় ৩ জন, তাড়াইল উপজেলায় ৪ জন, কুলিয়ারচর উপজেলায় ৩ জন, কটিয়াদী উপজেলায় একজন এবং হোসেনপুর উপজেলার একজন করোনা শনাক্ত হয়েছেন।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নতুন করে ২৯ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com