র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সিআইডি প্রধানের দায়িত্বে থাকা চৌধুরী আবদুল্লাহ আল মামুন ।
গতকাল (১৫ এপ্রিল) সকালে তিনি উত্তরায় র্যাব সদর দপ্তরে এই দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় র্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। র্যাবের প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বাড়ি সুনামগঞ্জ জেলার শাল্লা থানার শ্রীহাইল গ্রামে। ইতিপূর্বে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধানের দায়িত্ব পালন করছিলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী এর আগে ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন। আবদুল্লাহ আল মামুন পুলিশের নতুন মহাপরিদর্শক বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হলেন।
গত ৮ এপ্রিল এক প্রজ্ঞাপনে র্যাব ডিজি বেনজীর আহমেদকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে সিআইডি প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে র্যাব ডিজি হিসেবে নিয়োগ দেওয়া হয়।