মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

‘বাইরে করোনা, ঘরে মশা’

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ৪৩১ বার পড়া হয়েছে

করোনা আতঙ্কের মধ্যেই চট্টগ্রামে বাড়ছে মশার প্রাদুর্ভাব। জলাবদ্ধতা প্রকল্পের কারণে খালের মুখ ও পানি চলাচল বন্ধ থাকায় মশা বাড়ছে বলে দাবি সিটি কর্পোরেশন কর্মকর্তাদের। তবে গত বছরের মতোই নগরীতে মশা ও ডেঙ্গুর প্রাদুর্ভাব কম রাখার চেষ্টা সিটি মেয়রের।

 

নগরীর কালুরঘাট এলাকার বিটিসিএল এর স্থানীয় অফিসের নিচে প্রচুর নালার পানি জমে থাকায় মশার উৎপত্তিস্থলে পরিণত হয়েছে। মশার জ্বালায় অতিষ্ঠ অফিসের কর্মচারীরাও।

শুধু এই জায়গায় নয়, নগরীর বেশিরভাগ এলাকার এখন একই চিত্র। বিভিন্ন নালা-নর্দমায় কিলবিল করছে মশার লার্ভা এবং পূর্ণাঙ্গ মশা। পানি চলাচল করতে না পারায় প্রতিটি খাল মশার প্রজনন স্থানে পরিণত হয়েছে। আর মশার উৎপাতে বিপাকে সাধারণ মানুষ।

একজন বলেন, মশার ভয়াবহ অবস্থা। কীভাবে মশা থেকে বাঁচব সেটাই বুঝতে পারছি না। আরেকজন বলেন, সরকার বলছে বাসায় থাকতে কিন্তু মশার কারণে বাসায় থাকতে পারছি না। বাইরে করোনা, ঘরে মশা আতঙ্ক।

মশক নিধনে এডালটিসাইড এবং লার্ভিসাইড নামে ছিটানো হয় দুই ধরনের ওষুধ। করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পর ফগার মেশিনের মাধ্যমে এডালটিসাইড ছিটানো বন্ধ রেখেছে চসিক।

তবে নালা-নর্দমায় মশার ডিম ধবংসকারী লার্ভিসাইড ছিটানো অব্যাহত রয়েছে। এছাড়া জলাবদ্ধতা নিরসনে চলমান উন্নয়ন প্রকল্পের কারণে বেশ কয়েকটি খালের মুখ ও পানি চলাচল বন্ধ থাকায় মশার বিস্তার বেড়েছে বলে দাবি করেন চসিকের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী।

তিনি বলেন, পানি বন্ধ থাকলে মশার বংশ বৃদ্ধি বাড়ে। এটা খুঁজে বের করে আমরা এখন মশা মারার স্প্রে ব্যবহার করছি।

এদিকে পরিকল্পনা মাফিক কাজের মাধ্যমে গতবারের মত এবারও নগরীতে মশা ও ডেঙ্গুর প্রাদুর্ভাব কম রাখার আশাবাদ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

২০১৯-২০ অর্থবছরের বাজেটে মশক নিধনে ওষুধ ও কাঁচামাল বাবদ বরাদ্দ রাখা হয়েছে ছয় কোটি টাকা। গত চার বছরে মশক নিধনে সিটি কর্পোরেশন ব্যয় করেছে ৭ কোটি ৩১ লাখ টাকা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com