বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব স্থানীয় সরকারকে শক্তিশালী না করলে গণতন্ত্র টেকসই হয় না: মির্জা ফখরুল সৌদির বিরুদ্ধে হুতিদের নৌ-অবরোধের তীব্র নিন্দায় বাংলাদেশ কিশোরগঞ্জে সড়কের পাশে পড়েছিল মুক্তিযোদ্ধার ছেলের লাশ হোসেনপুরে বিলুপ্তির পথে মাকাল ফল, নতুন প্রজন্মের কাছে অচেনা কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার হোসেনপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নিকলীতে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নিকলীতে নিখোঁজের একদিন পর অষ্টম শ্রেণির ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে খাল থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলে করোনা পজিটিভ হওয়া ব্যক্তির বাসায় উপহার পাঠালেন জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ৪১৭ বার পড়া হয়েছে
শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডে (২৪ এপ্রিল) শুক্রবার ২৬ বছর বয়সী এক যুবকের শরীরে করোনা ভাইরাস এর পজেটিভ রিপোর্ট পাওয়া যায়।
এমন খবরে শ্রীমঙ্গলে পুরো উপজেলাজুড়ে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করতে দেখা যায়। করোনা প্রোজেক্টের রিপোর্ট আসার সাথে সাথে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান ও শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী ওই ব্যক্তির বাসায় পৌছায়।
ঘটনাস্থলে পৌঁছালে ওই ব্যক্তির শারীরিক অবস্থা স্বাভাবিক দেখতে পান তারা। তখন সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান হ্যান্ড মাইকের মাধ্যমে কাউকে আতঙ্কিত হওয়ার জন্য অনুরোধ জানান। পাশাপাশি ওই বাসায় থাকা অন্যান্য ব্যক্তিদের আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
এদিকে ২৫ এপ্রিল শনিবার মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো.ফারুক আহমেদ পিপিএম (বার) ওই ব্যক্তির বাসায় উপহার হিসাবে ইফতার সামগ্রী পাঠান। জেলা পুলিশ সুপারের পক্ষে এই ওই ব্যক্তির বাসায় উপহার গুলি পৌঁছে দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান। এসময় উনার সাথে ছিলেন পুলিশ পরিদর্শক তদন্ত সোহেল রানা ও পুলিশ পরিদর্শক অপারেশন নয়ন কারকুন। এবিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান জানান জেলা পুলিশ সুপার ফারুক আহামেদ পিপিএম (বার) এর পাঠানো কিছু উপহার আমরা ওই ব্যক্তির বাসায় পৌছে দেই এবং ওই বাসেতে থাকা সবাইকে যেকোনো প্রয়োজনে তাদের ফোন করে জানানোর জন্য বলা হয়। তিনি আরো জানান জেলা পুলিশের পক্ষ থেকে তাদের জন্য সকল প্রকার সহযোগিতা অব্যাহত থাকবে এবং এবিষয়ে কাউকে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
যে ব্যক্তির করোনা প্রতিটি পাওয়া গেছে ওই ব্যক্তি এখন স্বাভাবিক আছেন। অল্প কিছুদিনের মধ্যে ওই ব্যক্তি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com