মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

ভাঙ্গায় সেবিকাসহ ৩ জন করোনায় আক্রান্ত: ১৬ বাড়ি লকডাউন

মাহমুদুর রহমান তুরান, ভাঙ্গা, ফরিদপুর
  • আপডেট সময় বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ৪৩০ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গায় প্রথমবারের মত সেবিকাসহ ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১ জন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সেবিকা। আক্রান্তরা হচ্ছে পৌরসদরের হোগলাডাঙ্গি সদরদী গ্রামের সেবিকা শরিফা আক্তার এ্যানী (৪০), উপজেলার আলগী ইউনিয়নের নলিয়া গ্রামের জোসনা বেগম (৪০) এবং একই ইউনিয়নের বালিয়াচরা গ্রামের রুবেল মিয়া (২২)।

 

ভাঙ্গা উপজেলা হাসপাতাল সূত্রে জানা গেছে,মঙ্গলবার করোনার উপসর্গ নিয়ে ওই ৩ জন চিকিৎসা নিতে আসে। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের মাধ্যমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জনের নমুনা পাঠানো হলে তাদের নমুনায় করোনা পজিটিভ সনাক্ত হয়। বুধবার সকালে প্রশাসনের পক্ষ থেকে শনাক্ত হওয়া রোগীদের আশপাশের ১৬ টি বাড়ি লগডাউন করার পাশাপাশি একটি মেডিকেল টীম আক্রান্তদের বাড়িতে গিয়ে তাদের সংস্পর্শে আসা বেশ কয়েকজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মহসিন ফকির বলেন, সোমবার আক্রান্তরা করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে আসলে পাঠানো নমুনায় তাদের করোনা সনাক্ত হয়। একইসাথে তাদের পরিবারের সকলকে হোম কোয়ারেন্টাইনে রেখে আক্রান্ত ৩ জনকে আইসোলেশনে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান জানান, প্রশাসনের কর্মকর্তারা আক্রান্তদের বাড়িতে গিয়ে আশপাশের ১৬টি বাড়ি লগডাউন করার পাশাপাশি সকলকে সতর্ক করা হয়েছে। ভাইরাসটি যাতে না ছড়ায় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

 

এদিকে ভাঙ্গা উপজেলায় প্রথমবারের মত করোনা রোগী সনাক্ত হওয়ার পর এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। দক্ষিন বঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত এ উপজেলায় ভাইরাসটি ছড়িয়ে পড়লে আরও ব্যাপক বিস্তার ঘটাতে পারে বলে অভিজ্ঞ মহলের ধারনা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com