মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

দেশে গত ২৪ ঘন্টায় করোনা কেড়ে নিয়েছে আরও ২১ প্রাণ, মোট ৩৭০

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৪১৪ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ১ হাজার ২৫১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৫ হাজার ১২১ জন।

একই সময়ে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকা বিভাগেরই ১৪ জন।  এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৭০ জনে।

 

মঙ্গলবার (১৯ মে) দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় ৪২টি ল্যাবে ৯ হাজার ৯১টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ২৫১ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া যায়। এ নিয়ে দেশে মোট ১ লাখ ৯৩ হাজার ৬৪৫ টি নমুনা পরীক্ষা করে ২৫ হাজার ১২১ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

 

এদিকে আগে থেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা আরও ৪০৮ জন সুস্থ হয়ে উঠেছেন জানিয়ে তিনি ডা. নাসিমা বলেন, এ নিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া ৪ হাজার ৯৯৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

 

দেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শুরু হয়। ওইদিন তিনজনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়। ১৮ মার্চ করোনা সংক্রমিত হয়ে প্রথম এক ব্যক্তির মৃত্যু হয় দেশে। একই দিন নতুন করে আরও চারজনের সংক্রমণ শনাক্ত হয়। আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছায়। এরপর থেকে দেশে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com