মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

দিনে ৫০ হাজার টেস্ট করা সম্ভব গণস্বাস্থ্যের কিটে : ডা. জাফরুল্লাহ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২০ মে, ২০২০
  • ৫৫৬ বার পড়া হয়েছে

সরকারের অনুমোদন পেলে গণস্বাস্থ্যের কিট দিয়ে একদিনে ৫০ হাজার নোভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) টেস্ট করা সম্ভব বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ।

বুধবার (২০ মে) সকাল ১১ টায় গণস্বাস্থ্য কেন্দ্রে সাম্প্রতিক নানা বিষয় নিয়ে সেমিনারের আয়োজন করা হয়। সেখানে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, গণস্বাস্থ্যকে কিট প্রস্তুতে ৫০ কোটি টাকা অর্থ সাহায্যের দরকার।

জাফরুল্লাহ বলেন, জাতি কঠিন সময়ে আছে, গণস্বাস্থ্যের কিট সরকারকে অনেকাংশে সাহায্য করতে পারে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বিএসএমএমইউ) কাজ শুরু করেছে। আমলাতান্ত্রিকতায় গণস্বাস্থ্যের কিট অনুমোদনে বিলম্ব হচ্ছে।

 

এদিকে বিএসএমএমইউতে ৪০০ কিটের পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে ফলাফল এখনো পাওয়া যায়নি। দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে প্রয়োজনে আরও ৬০০ কিট পাঠানো হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কিটের সমন্বয়কারী ডা. মহিবুল্লাহ খন্দকার।

 

এর আগে, ১৩ মে বুধবার গণবিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালের প্রধান বিজ্ঞানী ড. বিজন কুমার শীল এবং গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খন্দকার বিএসএমএমইউতে গিয়ে কিট জমা দেন। প্রথম দফায় ২০০ কিট পরীক্ষার জন্য দেওয়া হয়েছে। পরে আরও ২০০ কিট দেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com