মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

লকডাউনে সৌদিতে বেড়েছে দ্বিতীয় বিয়ে ও ডিভোর্স

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৫৮৬ বার পড়া হয়েছে

করোনাভাইরাস লকডাউনে ঘরে থাকতে বাধ্য হওয়ায় সৌদি আরবের পুরুষদের আসল চরিত্র বেরিয়ে এসেছে। অনেকে গোপনে দ্বিতীয় বিয়ে করেছিলেন, সে সব তথ্য ফাঁস হয়ে গেছে। ফলে লকডাউনের এই সময়ে দেশটিতে অস্বাভাবিকভাবে বিয়ে বিচ্ছেদ বেড়ে গেছে। সৌদি আরবের দৈনিক পত্রিকা ওকাজের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

বুধবার দ্য নিউ আরব জানায়, ঐতিহ্যগতভাবে একাধিক বিয়ে করার প্রবণতা সৌদি পুরুষদের। তবে সোশ্যাল মিডিয়ার যুগে পুরুষদের এই ধারণা প্রত্যাখ্যান করছেন নারীরা, সেইসঙ্গে সৌদি সমাজে পরিবর্তন আনছেন।

করোনাভাইরাসের বিস্তার রোধে আরোপ করা লকডাউনে ঘরবন্দী হয়ে পড়ে মানুষ। এতে অনেক নারীর কাছে প্রকাশ হয়ে পড়ে যে, তাদের স্বামীরা গোপনে দ্বিতীয় বিয়ে করেছে। যা বিয়ে বিচ্ছেদকে তরান্বিত করেছে।

ভ্রমণ নিষেধাজ্ঞা, কারফিউসহ নানা বিধিনিষেধের সময় শুধু ফেব্রুয়ারিতেই সৌদি আরবে বিয়ে বিচ্ছেদ ঘটেছে ৭ হাজার ৪৮২টি। অন্য সময়ের তুলনায় দেশটিতে বিয়ে বিচ্ছেদের ঘটনা বেড়েছে ৩০ শতাংশ। যার অধিকাংশই ঘটেছে রাজধানী রিয়াদ ও মক্কা শহরে।

এদিকে লকডাউনে মধ্যপ্রাচ্যের আরেক দেশ আরব আমিরাতেও বিয়ে বিচ্ছেদের ঘটনা বাড়ার খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যে দুবাই কর্তৃপক্ষ এপ্রিলে ঘোষণা দেয় যে, বিয়ে বিচ্ছেদ সম্পর্কিত সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। তবে অনলাইনের মাধ্যমে বিয়ে অনুষ্ঠিত করা যাবে।

দুই আরব দেশই লকডাউন তুলে সীমিত আকারে অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করেছে। এর মধ্যে সব ধরনের মসজিদ খুলে দিয়েছে সৌদি আরব। আরব আমিরাতে অনেকটা পুরোদমে শুরু হয়েছে ব্যবসায়িক কর্মকাণ্ড।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com