বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হরমুজ পুনরুদ্ধার হলেও ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না: রুবিও এলপি গ্যাসের দাম কমেছে ৫৫ টাকা খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিষ্ঠানটির নাম পাল্টে মায়ের নামে করতে রাজি হলেন না প্রধানমন্ত্রী নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার যাত্রী নিহত ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে আজ ভোট ইসলামী ব্যাংক: মতিঝিলে ‘সচেতন গ্রাহক ফোরাম’ এর অবস্থান অব্যাহত চট্টগ্রামে হালিশহর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস পাকুন্দিয়ায় বিএনপির কর্মসূচিতে গুলিবর্ষণের ঘটনায় সাবেক ওসি ও এসআইসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা

‘ইত্যাদি’ এবার রাজশাহীর সারদায়

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ২৪৯ বার পড়া হয়েছে

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে পদ্মাপলি বিধৌত, বরেন্দ্রভূমি ও ইতিহাসখ্যাত নগরী রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে।

করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিতসংখ্যক দর্শক নিয়ে ধারণ হয় এবারের পর্ব। এবারের ইত্যাদিতে রাজশাহী ও বাংলাদেশ পুলিশ একাডেমির ইতিহাস, ঐতিহ্য, পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানগুলোর ওপর রয়েছে দুটি তথ্যভিত্তিক প্রতিবেদন। রয়েছে রাজশাহীর সীমান্তঘেঁষা ছোট্ট গ্রাম চরখিদিরপুরের ভাঙনকবলিত মানুষের দুঃখ-দুর্দশা নিয়ে প্রতিবেদন।

 

বাংলাদেশ থেকে বিলুপ্তির পথে থাকা শকুন এবং এর সংরক্ষণে কাজ করা একদল স্বেচ্ছাসেবকের ওপর প্রতিবেদন। বগুড়ার জাহিদুল ইসলামের স্বেচ্ছাশ্রমে সেতু নির্মাণের ওপর রয়েছে প্রতিবেদন।

 

আশ্রয়হীন শিশু ও বৃদ্ধদের আশ্রয় দিতে গিয়ে নিজেরাই আশ্রয়হীন হয়ে পড়া দম্পতি ডা. শামসুদ্দিন ও মেহেরুন্নেসার প্রতিষ্ঠিত একটি শিশু সদনের ওপর রয়েছে প্রতিবেদন। এ পর্বে থাকছে গ্রিসের রাজধানী এথেন্স এবং গ্রিসের ইভজোন্স নামক সেনা দলের সচিত্র প্রতিবেদন।

 

ইত্যাদির এ পর্ব একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ২৯ অক্টোবর বৃহস্পতিবার রাত ৮টার বাংলা সংবাদের পর। পুনঃপ্রচার হবে ১ নভেম্বর রাত ১০টার ইংরেজি সংবাদের পর। ইত্যাদির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ইত্যাদি স্পন্সর করেছে যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেড।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com