রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কারাগারে রাত কাটাতে হয় শাহরুখকে

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ২৩৪ বার পড়া হয়েছে

বলিউডের ইতিহাসের অন্যতম সেরা অভিনেতা, বলিউডের বাদশা শাহরুখ খানের আজ (২ নভেম্বর) ৫৫তম জন্মদিন। ১৯৬৫ সালে ২ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা তাজ মোহাম্মদ খান, মা লতিফ ফাতিমা।

 

হংসরাজ কলেজ থেকে স্নাতক সম্পন্ন করে শাহরুখ ভর্তি হন জামিয়া মিলিয়া ইসলামিয়ায় গণযোগাযোগ বিষয়ে। কিন্তু অভিনয় জীবন শুরুর লক্ষ্যে ছেড়ে দেন প্রতিষ্ঠানটি। অভিনয় পাঠগ্রহণ করেন দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামাতে। নানা উন্থান-পতনের মধ্য দিয়ে আজকের এ অবস্থানে এসেছেন শাহরুখ খান। শাহরুখের জীবনের নানা ঘটনা উল্লেখ করার মতো রয়েছে। জানেন কি শাহরুখ কারাগারে রাত কাটিয়েছিলেন?

কারাগারে রাত কাটিয়েছেন কিং খান! তাও আবার ক্যারিয়ারের শুরুতেই। গত বছর ডেভিড লেটারম্যান সঞ্চলনায় নেটফ্লিক্সে ‘মাই নেক্সড গেস্ট নিডস নো ইন্ট্রোডাকশন’ গিয়ে এমনই কঠিন সত্যি স্বীকার করে নিয়েছেন বলিউড বাদশা।

শাহরুখ খানের কথায়, ‘সেসময় সামাজিক যোগাযোগমাধ্যম ছিল না। এত টিভি চ্যানেল, অনলাইন মাধ্যমও ছিল না। ছিল বলতে খবরের কাগজ আর ম্যাগাজিন। আর যেহেতু সে সময় আমি একেবারেই বলিউডে নতুন ছিলাম, তাই আমার সম্পর্কে প্রকাশিত যেকোনো ভুল খবরে ভীষণই রেগে যেতাম। এমনই একটি খবরে আমি ভীষণই বিরক্ত হয়ে গিয়েছিলাম। ওই ম্যাগাজিনের সম্পাদককে ফোন করে প্রশ্ন করে বসেছিলাম, এই প্রতিবেদন টা কি আপনি লিখেছেন? উনি আমাকে বোঝানোর চেষ্টা করেন এটা নেহাতই মজা, এতে রাগার কিছুই নেই। আমি পাল্টা প্রশ্ন করি, এটাকে আপনার মজার বিষয় মনে হচ্ছে? এরপরই আমি তার অফিসে যাই, আর তার সঙ্গে দুর্ব্যবহার করে ফেলি।’

 

বলিউড বাদশা শাহরুখ খান আরো বলেন, ‘এরপর আমি একদিন শ্যুটিং করছিলাম, পুলিশ এসে খুব নমনীয়ভাবেই আমায় বলে, আপনাকে বেশকিছু প্রশ্ন করার আছে। আর এরপরেই যখন আমায় জেলে ভরে দেওয়া হলো তখন আমি বুঝতে পারলাম, জায়গাটা কী অসম্ভব অপরিষ্কার। দেখি একটা ছোট জেলখানর মধ্যেই অসংখ্য লোকজন থাকে। খুব খারাপ একটা পরিবেশ। পরে অবশ্য আমি পুলিশকে অনুরোধ করি আমাকে ছেড়ে দেওয়ার জন্য, বলি এমনটা আর কখনো হবে না। তারা আমাকে ছেড়েও দেন।’

 

এখানেই শেষ নয়, ডেভিড লেটারম্যানের শো ‘মাই নেক্সড গেস্ট নিডস নো ইন্ট্রোডাকশন’-এ গিয়ে আরো অনেক কথাই শেয়ার করেছেন শাহরুখ। যার ঝলক মিলেছে শো-এর ট্রেলারে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com