রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মায়ের তৃতীয় সংসার ভাঙনের গুঞ্জনের মধ্যেই নতুন ঘোষণা শ্রাবন্তীপুত্রের

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৪১৪ বার পড়া হয়েছে

সম্প্রতি গুঞ্জন রটেছে টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের তৃতীয় সংসারও ভাঙনের মুখে। এর মাঝে আলাদা থাকতে শুরু করেনে রোশান সিং ও শ্রাবন্তী। এরই মধ্যে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বড় ঘোষণার ইঙ্গিত দিল শ্রাবন্তীপুত্র অভিমন্যু চট্টোপাধ্যায়।

শুক্রবারই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্টটি করে অভিমন্যু। মায়ের সঙ্গে নিজের একটি পুরনো ছবি দেওয়ার পাশাপাশি একটি ভিডিও শেয়ার করেছে অভিমন্যু। সেই পোস্টের ক্যাপশনে অভিমন্যু লিখেছে, “বড় কিছু আসছে”।

চলতি মাসের শুরুতেই খবর রটে রোশান সিংয়ের সঙ্গে শ্রাবন্তীর সংসার ভাঙতে চলেছে। এমনকী দু’জনের ইনস্টাগ্রাম প্রোফাইলে এখন একসঙ্গে আর কোনো ছবিও নেই। এরপরই গুঞ্জন ছড়ায় রোশান আর শ্রাবন্তী নাকি আলাদা থাকছেন। তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিনোদন দুনিয়ায় আলোড়ন উঠে যায়।

 

উল্লেখ্য, ১৯৯৭ সালে স্বপন সাহা পরিচালিত ‘মায়ার বাঁধন’ সিনেমার মাধ্যমে টলিউডে প্রবেশ করেন শ্রাবন্তী। ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন তিনি। ২০১৬ সালে শ্রাবন্তী ও রাজীবের বিচ্ছেদ হয়ে যায়। তারপর থেকে ছেলে অভিমন্যু মায়ের কাছেই থাকে। বিচ্ছেদের পর সেই বছরই মডেল কৃষাণ ব্রজকে বিয়ে করেন শ্রাবন্তী। কিন্তু সে বিয়ে ছ’মাসের বেশি টেকেনি। এরপর গত বছরের ১৯ এপ্রিল চণ্ডীগড়ের একটি গুরুদ্বারে গিয়ে রোশানের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন শ্রাবন্তী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com