মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

প্রাথমিক শিক্ষার্থীদের পরের ক্লাসে উঠা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ২৮৪ বার পড়া হয়েছে

শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতেই তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা পরের ক্লাসে উঠবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষাপ্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, ‘এখন ১৯ তারিখ পর্যন্ত যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল। এখন তারপরে ১১ দিনের মতো আমাদের হাতে সময় আছে। তারপরে যদি খোলার মতো অবস্থা না হয়, তাহলে আমরা বলে দিয়েছি স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠান মূল্যায়নের ভিত্তিতে করবে। এটা ঠিক অটোপাস বলতে চাচ্ছি না মূল্যায়ন করেই পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে।’

 

এদিকে, মহামারি করোনাভাইরাসের কারণে চলমান শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও এক দফা বাড়ানো হয়েছে। আগামী ১৪ নভেম্বর এ ছুটি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের এ ছুটি বাড়ানো হয়েছে। এ পরিস্থিতিতে ইতোমধ্যে প্রাথমিকের সমাপনী, জেএসসি, এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষাও।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com