রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে আরও বাড়ল করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৩৫৭ বার পড়া হয়েছে

মহামারি করোনা ভাইরাসে দেশে মৃত্যু ও শনাক্ত আগের দিনের চেয়ে অনেক বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৬৪৪ জন। এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৫২৫ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৬৪ হাজার ৯৩২ জন।

 

সোমবার (৩০ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ২ হাজার ৫৩৯ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৮০ হাজার ৭১১ জন।

 

এর আগে রোববার (২৯ নভেম্বর) দেশে আরও ১ হাজার ৭৮৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ২৯ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, সোমবার বিকেল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৩০ লাখ ৫৯ হাজার ৩৫৬ জন এবং মৃত্যু হয়েছে ১৪ লাখ ৬৪ হাজার ৮৪৫ জনের। সুস্থ হয়েছেন ৪ কোটি ৩৫ লাখ ৩৬ হাজার ৯২৯ জন।

 

করোনায় এখন পর্যন্ত সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ৪০৪ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৭৩ হাজার ৭২ জনের।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com