শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

তোফায়েল আহমেদ
  • আপডেট সময় রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ২৭৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর আয়োজনে স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রবিবার (১০ জানুয়ারী) রবিবার সকালে বিশ্ববিদ্যালয় হলরুমে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ সুলতান উদ্দিন ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ডাঃ আ.ন.ম নৌশাদ খান, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর নূরুল আমিন।

 

আলোচনা সভায় আলোচকগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

 

আলোচনা সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) চৌধুরী খায়রুল হাসান, আইন বিভাগের চেয়ারম্যান মহসিন খান, ব্যবসায় অনুষদ বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জুয়েল চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান খান, মোঃ মহসিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজী বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোাঃ বদরুল হুদা সোহেল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com