বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

তাড়াইলে মার্ডার মামলার আসামি সাবদ আলী আটক

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ২২৯ বার পড়া হয়েছে
তাড়াইলে মার্ডার মামলার আসামি সাবদ আলী আটক

কিশোরগঞ্জের তাড়াইলে মার্ডার মামলার ওয়ারেন্টের আসামীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত আসামী হলেন, উপজেলার দিগদাইড় ইউনিয়নের দিগদাইড় পূর্বপাড়ার মৃত আলী নেওয়াজ মুন্সির ছেলে সাবদ আলী ওরফে সাদত আলী (৫৫)।

শুক্রবার (৯জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করতে থানায় আসেন সাবদ আলী ওরফে সাদত আলী। এ সময় ডিউটি অফিসার ২০০৮ সালের একটি মার্ডার মামলার ওয়ারেন্টের আসামী সাদত আলীকে চিনতে পেরে হাতেনাতে আটকের পর বেলা ১টার দিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ২০০৮ সালে উপজেলার দিগদাইড় গ্রামের বজলু মিয়ার ছেলে ২য় শ্রেণিতে পড়ুয়া জামাল মিয়ার (০৮) মার্ডার মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সাবদ আলী ওরফে সাদত আলীকে ধরার জন্য অনেকবার চেষ্টা করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামী সাবদ আলী ওরফে সাদত আলীর বিরুদ্ধে তাড়াইল থানার মামলা নং- ৭(১১)০৮। ধারা- ৩০২/৩৪ দন্ডবিধি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com