বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

তাড়াইলে চুরি যাওয়া অটোরিক্সাসহ বালক আটক

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ১৯৪ বার পড়া হয়েছে
তাড়াইলে চুরি যাওয়া অটোরিক্সাসহ বালক আটক

কিশোরগঞ্জের তাড়াইল থেকে চুরি যাওয়া ব্যাটারিচালিত অটোরিক্সাসহ সায়েম (১৪) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত সায়েম পার্শ্ববর্তী উপজেলা করিমগঞ্জের চর দেহুন্দা গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে।

সোমবার (১৩ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার বাঁশমহল সংলগ্ন জাতীয় পার্টির অফিসের সামনের রাস্তায় রাখা ভাড়ায় চালিত একটি অটোরিক্সা চুরি হয়। অটোচালক উপজেলার দিগদাইড় ইউনিয়নের বরুহা গ্রামের আলী নেওয়াজের ছেলে পালন মিয়া অনেক খোঁজাখুজির পর জানতে পারেন পার্শ্ববর্তী উপজেলা করিমগঞ্জ থানা পুলিশ চুরি করা একটি অটোরিক্সাসহ একজনকে আটক করেছে। সঙ্গীয় লোকজন নিয়ে করিমগঞ্জ থানায় নিজের অটো সনাক্ত করেন পালন মিয়া।

এ ব্যাপারে জানতে চাইলে তাড়াইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, করিমগঞ্জ থানা পুলিশ চুরি যাওয়া অটোরিক্সাসহ আটক সায়েমকে গত সোমবার তাড়াইল থানায় হস্থান্তর করেন। ওই দিনেই পালন মিয়া বাদী হয়ে  আটক সায়েমের বিরুদ্ধে ৩৯৭/৪১১ ধারায় একটি মামলা করেন। মামলা নম্বর – ০৬। তিনি আরও জানান, আটক সায়েম পূর্বেও কয়েকটি অটোরিক্সা চুরি করেছে বলে স্বীকার করেছে। মঙ্গলবার (১৩ জুলাই) আদালতের মাধম্যে আটক সায়েমকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com