বাংলাদেশ আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জনপ্রশাসন মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম এর ম্যুরাল ভাংচুরের প্রতিবাদে কিশোরগঞ্জের তাড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, বাংলাদেশ আওয়ামী যুবলীগের ব্যানারে সোমবার (৯ জুলাই) বিকাল ৪ টায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে। তাড়াইল উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফার আহ্বানে উপজেলার ৭ ইউনিয়ন থেকে আগত যুবলীগের নেতাকর্মীরা উক্ত মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৯ জুলাই রাতে প্রয়াত দেশের প্রথম রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এর ছেলে প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম এর ম্যুরাল ভাংচুরকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। বক্তারা আরো বলেন, এমন ন্যাক্কারজনক কাজ যারা করেছে তাদের সকলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হউক।