শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

কিশোরগঞ্জের যশোদলে ৭৫-এর ১৫ আগস্ট শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৮০ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের যশোদলে ৭৫-এর ১৫ আগস্ট শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবসে যশোদল ইউনিয়ন আওয়ামী লীগ এর পক্ষ থেকে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী ও আপমর জনতা অংশগ্রহণ করেন।

 

রোববার (১৫ আগষ্ট) বিকেলে আসরের নামাযের পর কিশোরগঞ্জ সদরের যশোদল ইউনিয়নের যশোদল বাজার জামে মসজিদে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল হক বাবুল হাজীর সভাপতিত্বে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এবি সিদ্দিক, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: আব্দুল আজিজ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বপন কুমার রায়’সহ ছাত্রলীগ, সেচ্ছাসেব লীগ, যুবলীগ’সহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।

 

এসময় বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু পরিবারের সদস্যসহ ’৭৫-এর ১৫ আগস্ট শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ ও জাতির সার্বিক উন্নয়ন-অগ্রগতি কামনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন যশোদল বাজার জামে মসজিদের পেশ ইমাম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com