কিশোরগঞ্জ জেলা পাসপোর্ট অফিস এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিন জন দালাল চক্রের সদস্যকে জরিমানা ও সাজা প্রদান করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি দালাল চক্র কিশোরগঞ্জ জেলা পাসপোর্ট অফিস এলাকায় দালালীর মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করে অতিরিক্ত অর্থ আদায় করে নিচ্ছে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত দালাল চক্রের উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শিহাবুল আরিফ এর সহায়তায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দালাল চক্রের সদস্য মোঃ বোরহান উদ্দিন (৩২), পিতা-মোঃ মকবুল হোসেন, সাং-কাটাবাড়ীয়া, থানা ও জেলা-কিশোরগঞ্জ’কে এক মাসের বিনাশ্রম কারাদন্ড এবং লোকমান হাকিম (২৬), পিতা-মৃত আব্দুল সাত্তার, সাং-কাটাবাড়ীয়া, থানা ও জেলা-কিশোরগঞ্জ ও সাদ্দাম হোসেন (২৭), পিতা-মৃত আব্দুল সাত্তার, সাং-কাটাবাড়ীয়া, থানা ও জেলা-কিশোরগঞ্জ এই দুইজনের উভয়কে ৫০০ টাকা করে জরিমানা প্রদান করা হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।