শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

কিশোরগঞ্জের পাসপোর্ট অফিস এলাকায় তিন দালালকে জরিমানা ও সাজা প্রদান

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের পাসপোর্ট অফিস এলাকায় তিন দালালকে জরিমানা ও সাজা প্রদান

কিশোরগঞ্জ জেলা পাসপোর্ট অফিস এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিন জন দালাল চক্রের সদস্যকে জরিমানা ও সাজা প্রদান করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি দালাল চক্র কিশোরগঞ্জ জেলা পাসপোর্ট অফিস এলাকায় দালালীর মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করে অতিরিক্ত অর্থ আদায় করে নিচ্ছে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত দালাল চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শিহাবুল আরিফ এর সহায়তায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দালাল চক্রের সদস্য  মোঃ বোরহান উদ্দিন (৩২), পিতা-মোঃ মকবুল হোসেন, সাং-কাটাবাড়ীয়া, থানা ও জেলা-কিশোরগঞ্জ’কে এক মাসের বিনাশ্রম কারাদন্ড এবং লোকমান হাকিম (২৬), পিতা-মৃত আব্দুল সাত্তার, সাং-কাটাবাড়ীয়া, থানা ও জেলা-কিশোরগঞ্জ ও সাদ্দাম হোসেন (২৭), পিতা-মৃত আব্দুল সাত্তার, সাং-কাটাবাড়ীয়া, থানা ও জেলা-কিশোরগঞ্জ এই দুইজনের উভয়কে ৫০০ টাকা করে জরিমানা প্রদান করা হয়।

 

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com