বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

তাড়াইলে দুই ইয়াবা ব্যাবসায়ী গ্রেফতার 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৬ বার পড়া হয়েছে
তাড়াইলে দুই ইয়াবা ব্যাবসায়ী গ্রেফতার 
কিশোগঞ্জের তাড়াইলে ৬৩ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

তাড়াইল থানা সূত্রে জানা যায়, গত সোমবার (৬ সেপ্টেম্বর) রাত ১১টায় তাড়াইল বাজার হাজী গোলাম হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান ফটকের সামনের পাকা রাস্তা থেকে ৬৩ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটককৃত দুই ইয়াবা ব্যবসায়ী হলো, পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার চিড়াং গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে আবদুল হাকিম (১৯) এবং একই উপজেলার গগডা গ্রামের মৃত রতন মিয়ার ছেলে রাকিব মিয়া (১৯)।

অভিযানে নেতৃত্ব দেওয়া তাড়াইল থানার উপ-পরিদর্শক শের-এ-আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপ-পরিদর্শক ফজলুল হক ও সংগীয় ফোর্স নিয়ে মাদক ব্যবসায়ীদেরকে হাতে নাতে আটক করে থাানা নিয়ে আসা হয়েছে।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত দুই ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১০ (ক) ধারায় মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) একটি মামলা দায়ের করে তাদের কোর্টে প্রেরন করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com